কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় অবরোধের সমর্থনে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ'র নেতৃত্বে মূল ফটকের ৪টি প্রবেশ মুখে তালা ঝুলানো হয়।
জানা যায়, বিএনপির ১ দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা এসে মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান।
মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্য বাদল জানান, সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল করে কয়েকজন এসে মূল ফটকের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়। তাদের কে জিজ্ঞেস করা হলে, আপনারা কারা? তখন তারা একজন ছাত্রদলের সভাপতি পরিচয় দেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙ্গে ফেলি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, আমি সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি আমি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments