দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সোনাবানু (৫০) নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির পার্শ্ববতী মাঠের পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মুচিপাড়া মাঠ থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ডাংমড়কা মুচিপাড়া এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধু সোনাবানু গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের পোষা গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। পরে একই এলাকার আলমগীর হোসেন (১৬) নামে এক তরুন সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধুর ক্ষতবিক্ষত লাশ ইমন হোসেনের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেয়। পূর্ব শত্রুতার জের ধরে ওই গৃহবধুকে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গৃহবধুর হত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ডাংমড়কা এলাকার একটি পাটক্ষেত থেকে সোনাবানু নামে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়ে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments