ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরের পুজাঙ্গনে এ সরস্বতী পূজার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটি।
শুরুতেই সকাল ৯টায় প্রতিমা স্থাপন ও প্রধান পুরোহিতের বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবীর আরাধনা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।
বাণী অর্চনা অনুষ্ঠানে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. নকীব নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন মাগুরার শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, “সব ধর্ম মানবিক চরিত্র গঠনের তাগিদ দেয়, আমাদের মানবিক চরিত্র গঠনে নজর দিতে হবে। আমার ঘর, সমাজ, দেশ রক্ষা করার জন্য আমরা সবাই কাজ করবো। তিনি আরো বলেন, বিদ্যা অর্জন মনের কালিমা দূর করে, মস্তিষ্কের নষ্ট চিন্তাগুলোকে শেষ করে দেয়। জ্ঞান চর্চাকে তোমরা অস্ত্র হিসেবে গ্রহণ করলে মনের মুক্তি মিলবে। উপাসনা আজকেই শেষ না, আজকে উপাসনা করে আর বিদ্যার্জন করলে না, তাহলে উপাসনা করে লাভ নেই। হৃদয় ও মনকে একত্রিত করে বিদ্যা চর্চার দিকে মনোনিবেশ করতে হবে বলে মন্তব্য করেন উপাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়।
পরে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পূজায় পৌরহিত্য করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম চক্রবর্তী।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments