ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৯ জানুয়ারি) সকালে দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন এবং ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক। এসব তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
তিনি আরও বলেছেন, ‘এই ঘটনা নিউইয়র্ক সিটির জন্য ভয়াবহ ও বেদনাদায়ক। আগুনের প্রভাব বেদনা এবং হতাশা বাড়াবে।’
নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ১৯ তলা একটি ভবনে এই অগ্নিকাণ্ড। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments