স্টাফ রিপোটার :ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা পুনরায় ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আমরা হার মানি নাই। আমরা হাল ছেড়ে দেই নাই। শেখ হাসিনা সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এতে যত সময় লাগে, যত জীবন দিতে হয়, যত অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয় আমরা করবো। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করলাম।
তিনি বলেন, আমরা ভয় পাই না, আমরা কারাগারকে ভয় পাই না। জেল-জুলুমকে ভয় পাই না। মামলা-হামলাকে ভয় পায় না। ২৮ অক্টোবর ভয়াবহ নির্যাতন, গুলির মুখে আমরা দাঁড়িয়ে থেকেছি। সরকারের লাটিয়াল, পেটোয়া বাহিনী সাধারণ জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে।
পুলিশের উদ্দেশ্যে বিএনপির এই তরুণ নেতা বলেন, আপনারা সাবধান হয়ে যান। আবার যদি আমাদের বুকে গুলি চালায় তাহলে থানায় থানায় ঘেরাও দিয়ে এর জবাব দেবো। আপনারা কেন আমাদের উপর অত্যাচার করছেন? আমার ভাইদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন? বিএনপি নেতাকে না-পেয়ে তার বৃদ্ধ বাবা-মাকে ধরে নিয়ে যাচ্ছেন। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ধরে নিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের নেতৃত্বে উদ্দেশ্য করে বলেন, আপনারাও রাজনীতি করেন। একটা সৌহার্দপূর্ণ, সম্প্রীতির রাজনীতি কেন প্রতিষ্ঠা করতে পারলেন না। সেটার জন্য আগামী দিন আপনাদেরকে জবাব দিতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জেবি
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments