ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়ায় সবার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেয়েছে বাংলাদেশ। আইএমএফের ঋণ পেতে বাংলাদেশের আগেই আবেদন করেছিল পাকিস্তান ও শ্রীলংকা। কিন্তু সংস্কার কার্যক্রমের ধীরগতীর জন্য সেই দুই দেশের ঋণ প্রদানের প্রক্রিয়াটি আইএমএফ আলোচনার পর্যায়েই রেখেছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজ জানান, শ্রীলংকা ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক ও এডিবি এই ঋণের আগেই বলেছে বাংলাদেশের অর্থনীতি আগামী বছর ৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এসব বিবেচনায় নিয়ে আইএমএফ মনে করেছে তাদের ঋণ রিকভারী ওই দুই দেশের চেয়ে আগে হবে তাই আগে ঋণ দিয়েছে।
এ ছাড়া আইএমএফের যে সংস্কার কার্যক্রমগুলো বিশেষ করে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়গুলো বাংলাদেশ যত দ্রুত করতে পেরেছে পাকিস্তান ও শ্রীলংকা এটি দেরীতে করছে বা করার উদ্যোগ নিয়েছে। পাকিস্তান আইএমএফের সঙ্গে আলোচনার ১ বছর পর জ্বালানী তেলের দাম গত সপ্তাতে লিটারে ৩৫ (১৬ টাকা) রুপি বৃদ্ধি করেছে। বাংলাদেশ এটি করেছে আলোচনার শুরুর আগেই। এই দুই কারণে বাংলাদেশ আগে ঋণ পেয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টারের উদ্বৃতি দিয়ে পাকিস্তানের জিওটিভি বলেছে, আইএমএফের সবার আগে ঋণ শেখ হাসিনা সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ি হতে সহায়তা করবে।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেছেন, বাংলাদেশকে দেয়া তাদের ঋণ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নেও সহায়তা করবে। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিক‚ লতার মধ্যে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করতে সরকারকে তার উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রমের গতি বাড়াতে হবে। ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ হতে গেলে মানবসম্পদ ও অবকাঠামো খাতে আরও বিপুল বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও তা জরুরি।
তারা বলেছে, বাংলাদেশ সরকার এসব চ্যালেঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তা সম্পর্কেও বাংলাদেশ অবগত।৪৭০ কোটি ডলারের ঋণ পেতে ও চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার কয়েক মাস ধরেই সংস্কার কর্মসূচি পরিচালনা করছে। চলতি জানুয়ারিতে যখন আইএমএফের ডিএমডি বাংলাদেশ সফরে আসেন, তখন এসব সংস্কারে সন্তোষ প্রকাশ করেন তিনি। মৌলিক এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিও আইএমএফের ডিএমডি গুরুত্বারোপ করেন তখন।
আইএমএফের হিসাব অনুযায়ি বাংলাদেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার। যা আগামী ৩ মাসের আমদানি ব্যায় মেটানোর জন্য যথেষ্ট। আগামী অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ হবে ৩৪ .২ বিলিয়ন ডলার। যা পৌণে ৪ মাসের আমদানি ব্যয় মেটানোর সমান। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলংকার বৈদেশিক মূদ্রার রিজার্ভ প্রায় শুণ্যের কোঠায়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ি আগামী বছরে বাংলাদেশের ঘাটতি হতে পারে ৬ .৮ বিলিয়ন ডলারের। এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু ঋণের সুদের হার বৃদ্ধি করেছে। টাকার অবমূল্যায়ন করেছে।
উল্লেখ্য, দেশে মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। রেমিটেন্স আয় ও রপ্তানি আয়ও কমেছে। সরকারের তরফে বলা হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতেও সংকট দেখা দিয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments