স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে পুলিশের বাধার কারণে নয়াপল্টন স্কাউট মার্কেটের সামনেই শেষ হয় র্যালীটি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়।
র্যালি শুরু হওয়ার আগেই প্রায় ১৫০ গজ দূরে মেট্রো স্কাউট মার্কেটের সামনে রাস্তা আটকে দেয় পুলিশ। নেত্রীরা র্যালিটি সামনে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলেও যেতে দেওয়া হয়নি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে নাইট এঙ্গেলের মোড় ঘুরে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বক্তব্য রাখেন। কিন্তু র্যালিটিতে তারা অংশগ্রহণ করেননি।
এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments