ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সদ্য প্রয়াত মেধাবী সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আছর উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও স্মরণ সভা হয়।
ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সাবেক প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার সন্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন।
সভায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের য়ু্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএসম আনছার আলী, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সদস্য শরিফুজ্জামান নবাব, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তারিকুজ্জামান তারিক, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, সাবেক কাউন্সিলর সরোয়ার পারভেজ, সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসলাম, সাম্যবাদী দলের জেলা সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, সাইফুল ইসলাম মিলন, সাংবাদিক রেজাউল করিম, শাহজামাল, বাবলু মোস্তাফিজ,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর খান, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম মিলন, আব্দুল আলিম, জাকির হোসেন বুলবুল, কাজী মিজানুর রহমান মামুন, মাসুদ রানা লেবু, বকুল দেব, মিন্টু হোসেন, নাসিম হোসেনসহ অনেকে।
দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ ও রফিকুল ইসলাম।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments