ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) ও ছেলে মো: বিপ্লব সরদারের (৩৩) মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ ২রা আগস্ট (শনিবার) বিকেল ৪টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ খামারে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপ্লব শনিবার বেলা ৩টার দিকে চাঁদগ্রামস্থ তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রেলার দিয়ে চাষ করছিলেন। চাষ কাজ শেষে ট্রেলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন।ঘটনাস্থলে জোসনা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিপ্লবের বোনজামাই বিপুল বলেন,৩টার দিকেও আমি তাকে চাষ করতে দেখেছি। এরপর হঠাৎ
বিপ্লবের চাচাতো ভাই মুকুলের চিৎকারে শুনে এসে দেখি আমার শাশুড়িসহ সে মাটিতে পড়ে আছে। সন্তান ও স্ত্রী হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন।এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর ঘটে নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎ স্পষ্টে মা-ছেলে মারা যাওয়ার ঘটনা শুনেই আমি একটি টিম নিয়ে সেখানে গিয়েছি। এমন হৃদয় বিদারক ঘটনা সত্যিই দুঃখজনক।যেহেতু এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তাই পোস্টমর্টেম ছাড়াই লাশ হস্তান্তর করেছি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments