বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে নিলাক্ষিয়া হাইস্কুল মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নিলাক্ষিয়া পশ্চিমপাড়া এলাকার সিপার উদ্দিনের ছেলে মইজ উদ্দিন (৬০),ছালাম মিয়ার ছেলে আসলাম মিয়া (৬০) ও মমতাজ উদ্দিনের ছেলে উকিল মিয়া (৪০) উত্তরপাড়া এলাকার মুনতাজুল হকের ছেলে মাহবুব মিয়া (৩৪)। বুধবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, চাহিদার চেয়ে বিদ্যুৎ কম পাওয়ায় পুরো উপজেলায় গত প্রায় এক দেড় মাস ধরে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেশ কিছু কতিপয় ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত ছাড়ায় এবং বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাওয়ের পরিকল্পনা করেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে নিলাক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা বলেন,পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাওসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments