রাজশাহী অফিস: কে নেতা হবে সেটি বড় কথা নয়। আমরা সবাই জয় বাংলার স্লোগান দেই , আমার নৌকার পক্ষে আছি, আর এটিই আওয়ামী লীগের সবচেয়ে বড় সৌন্দর্য্য। আমরা এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আর আমাদের লক্ষ্য ২০৪১ সালের মাঝে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আর উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সকল দলের উচিৎ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু সাথিয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাথিয়া উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোঃ শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা। সেসময় আমি ও আমরা থাকবো না, দেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া, আর এদেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃংখল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দিবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ একটি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এস এম কামাল হোসেন বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ না হলে বিশ্বের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেতে পারে। প্রধানমন্ত্রী আমাদেরকে সচেতন হতে বলেছেন, সাশ্রয়ী হতে বলেছেন। আর এটি কোন দেশীয় সংকট নয়, এটি বৈশ্বিক সংকট। অথচ এই বৈশ্বিক সংকটকে পুজি করে বিএনপি-জামাত মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। তাঁরা অপপ্রচার চালিয়ে দুর্নীতির কথা বলছে, দুর্নীতি কত প্রকার ও কী কী ২০০১-০৬ আমলে হাওয়া ভবন তৈরি করে তারা দেখিয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাইশ হাজার কোটি টাকা নিয়ে সে লন্ডনে বসে আছে। আর লন্ডন থেকে এসিরুমে বসে নির্দেশনা দেন আর সেই নির্দেশনা পালন করতে করতে এরা দিশেহারা।
নির্বাচন প্রসঙ্গে এস এম কামাল বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করে আপনারা অগ্নি-সন্ত্রাস করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন। এবার নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর আপনারা যদি নির্বাচন প্রতিরোধের চেষ্টা করেন, আপনাদেরকে রাস্তায় নামতে দেয়া হবে না। জনগনের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।
সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়া, জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়।
সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ তপন হায়দার সান এর সঞ্চালনায় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন বক্তব্য রাখেন। এছাড়া বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন শামসসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments