মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী নগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারী-সহ ৬ টিকটকারকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাতেন খা মোড়ের রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস(২৩), রাজশাহী পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকার মো: মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনা ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোড এলাকার আ: মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা(২২)।
আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ডিউটি করছিলো। এসময় ডিবি পুলিশের ওই টিম নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের আটক করে।
নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়,তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments