আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আবারও রকেট হামলার ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।রবিবার কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
গণমাধ্যমে জানাগেছে, কর্মকর্তারা এই বিস্ফোরণকে রকেট হামলা বলে চিহ্নিত করেছেন। তবে রকেটগুলো বিমানবন্দরে সরাসরি আঘাত করেনি। এই হামলায় কতো জন মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়।
এদিকে রয়টার্স জানিয়েছে, রোববার (২৯ আগস্ট) কাবুলে একটি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় বেশ কয়েকজন আইএস-কে গ্রুপের সদস্যকে লক্ষ্যবস্তু বানানো হয়।
এর আগে বাইডেন বলেন, আফগান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রবল। মার্কিন কমান্ডাররা তাকে জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার প্রবল আশঙ্কা রয়েছে।
কাবুলের মার্কিন দূতাবাস এক সতর্ক বার্তায় জানায়, একটি সুনির্দিষ্ট ও বিশ্বাস যোগ্য হুমকির কারণে কাবুল বিমানবন্দরের আশপাশের সব মার্কিন নাগরিকের অবিলম্বে এই এলাকা ত্যাগ করা উচিত।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments