পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং গত ১৯ জুলাই নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পৃথক দুটি মামলায় এজাহার নামীয় দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাইনুল ইসলাম দিপু (২৬) ও নিশান সোহান (২৫)। মাইনুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ও নিশান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিবাগান এলাকার স্বপন শাহের ছেলে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মাইনুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের অপর আর একটি টিম আজ সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকা থেকে আসামি নিশানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments