ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে উপজেলা এলজিইডি দপ্তরের নৈশপ্রহরী মো. কাউছার বিশ্বাসের (৫৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসলে গিয়ে ডুবে যান তিনি।
কাউছার মাগুড়া সদর উপজেলার বাসিন্দা আকবর বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কাউছার উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের সিড়ির নীচ থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মাহামুদ পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউছারকে মৃত বলে ঘোষণা করেন।
কাউছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান নাছিম জানান, তাদের গ্রামের বাড়ি মাগুড়া সদরে। বাবার চাকরির সুবাদে মা ও বোন নিয়ে তারা প্রায় ২৩ বছর ধরে চরভদ্রাসনের বিএসডাঙ্গী গ্রামে বসবাস করছেন। তার বাবা একজন হার্টের রোগী ছিলেন।
আসরের নামাজের পরে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় হাজীডাঙ্গী মাদ্রাসা কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে বলে জানান নাছিম।
চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধঁন বলেন, নৈশপ্রহরী কাউছার বিশ্বাসের মৃত্যু খবর পেয়েছি। তিনি অনেক দিন ধরে এলজিইডিতে কর্মরত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments