কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনে ৮’শ পিচ ইয়াবাসহ মো. লিটন (৩৫), বিবি রহিমা (২৮) ও সালেহ বেগম (৩৫) নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে টার দিকে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ডের জনৈক হাসনাইনের দোতালা বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত লিটন আন্তঃজেলা মাদক কারবারীর সক্রিয় সদস্য এবং ডিলার দুই নারী তার সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত লিটন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের কারিকর কান্দির মোহাম্মদ আলীর ছেলে।বিবি রহিমা আটক লিটনের স্ত্রী ও সালেহা বেগম চরফ্যাশন পৌরসভা ৬ নং ওয়ার্ডের আঃ মালেকের কণ্যা।
চরফ্যাশন থানার ওসি মো. মনিরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments