কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী, শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. শরীফ হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল রবিবার সন্ধা ৬ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেস্থ নিজ বাসভবনে সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, বর্তমান সহ-সভাপতি ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
সে এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া আরও শোক জানিয়েছেন-ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, যুবদল নেতা মো. আক্তার ফারুখ বাচ্চু, মো. নাগর হোসেন, মো. জিয়াউদ্দিন জিয়া, মো. ফাইজুল হক নবিক, মো. ওমর ফারুক ,মো. আশরাফ উদ্দিন বাপ্পি, মো. বিল্লাল হোসে, মো. রিয়াজ হাওলাদার, মো. মহিবুল্লাহ, মো. ওলিউল্লাহ, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, চরফ্যাশন উপজেলা যুবদল আহব্বায়ক পদপ্রার্থী শহিদুল ইসলাম প্রিন্স মহাজন ও শশীভূষণ থানা যুবদল নেতা কামরুজ্জামান শাহীন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments