মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্লাস্টিক দুর্যোগ ক্রমে ভয়াবহ উঠছে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার করোনা ভাইরাস থেকেও ভয়ংকর হতে পারে। গত দশ পনেরো বছর প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। প্রতিবছর ৯ লাখ টন প্লাস্টিক আমাদের সাগর-মহাসাগরে যাচ্ছে। এভাবে বাড়তে থাকলে ২০২৬ সালে এটা হবে ১ কোটি ১৮ লাখ টন। প্লাস্টিক পরিবেশ-প্রকৃতি ও মানবদেহের জন্য ক্ষতিকর। একবার ব্যবহার্য্য প্লাস্টিক আমাদের জীবনের জন্য অপরিহার্য না। তাই আইন অনুযায়ি পলিথিন ব্যবহার যদি নিষিদ্ধ করা যায়; আর একবার ব্যবহার্য্য প্লাস্টিক যদি বন্ধ করা যায় তাহলে অনেকটা পরিবর্তন আসবে। ৩১ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহি অফিসার বরাবর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদানকালে বাপা নেতৃবৃন্দ একথা বলেন। প্লাস্টিকের ( পলিথিন ) ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধকরণে আইনের কঠোর প্রয়োগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ কার্য্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ’র কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় কার্য্যনির্বাহি কমিটির সদস্য বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, বাপা নেতা গীতিকার কবি মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, বাপা নেতা শেখ রাসেল, বাপা নেতা হাছিব সরদার, বাপানেত্রী সুষ্মিতা মন্ডল, বাপা ইয়ুথ সদস্য নুহাদ আব্দুল্লাহ প্রমূখ। স্মারকলিপি প্রদানকালে বাপা নেতৃবৃন্দ আরো বলেন প্লাস্টিকের একটি অনুষঙ্গ পলিথিনও একবার ব্যবহার্য্য পণ্য। ২০০২ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালে সংশোধনের প্রেক্ষিতে পলিথিন ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপনন এবং পরিবহন নিষিদ্ধ ঘোষনা করা হয়। আইনের ২৫ ধারায় বলা হয় কোন ব্যক্তি যদি নিষিদ্ধ পলিথিন সামগ্রি উৎপাদন করে তাহলে ১০ বছরের কারাদন্ড বা ১০ লাখ টাকা জরিমানা, এমনকী উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। সেই সঙ্গে পলিথিন বাজারজাত করলে ১০ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে। বাপা নেতৃবৃন্দ আইনের কঠোর ব্যবহার ও প্রয়োগ এবং কার্য্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্লাস্টিক (পলিথিন) ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধকরণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার দাবি জানান। উল্ল্যেখ্য আন্তর্জাতিক ভাবে জুলাই মাসকে প্লাস্টিকমুক্ত মাস ঘোষনা করার ক্যাম্পেইনের অংশ হিসেবে বাপা মোংলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments