শ্যামল বিশ্বাস সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলা জাসাস এর সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়লের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহিলাদের (বিক্ষুব্ধ) ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল-২৫) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মহিলারা ঝাঁড়ু মিছিল করে। জানাগেছে, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে তার পোষা পেটুয়া বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে শাহাজান আলী মোড়ল (৪৫) ও তার ভাই এন্তাজ আলী মোড়লকে (৫১)। তারা বিষ্ণুপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়ল এর ছেলে। গত ১২ এপ্রিল রাত আনুঃ ৯টায় বিষ্ণুপুর জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলো। এসময়ে পিছন থেকে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম, মোস্তফা, সফির উদ্দীনসহ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পেটুয়া বাহিনীর সদস্যরা। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শাহাজান আলী মোড়লেদ এর স্ত্রী তাসলিমা খানম বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments