আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার, ১০ মে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে যুক্তরাষ্ট্রের নজরদারি রয়েছে। তিনি বলেন, “আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি আছে।” ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে মনে করেন তিনি। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয় বলেও উল্লেখ করেন। ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ।” তিনি আরও বলেন, “আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।” ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং এর ৭০ শতাংশ অর্জিত হয়েছে। আরও কিছু লক্ষ্য বাকি আছে যা অর্জন করা সম্ভব। তবে তা না করলেও ইরানের পুনর্গঠনে বহু বছর লেগে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments