ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমগাছে ঝুলন্ত অবস্থায় প্রদীপ দাস (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকা থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। প্রদীপ দাস আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকার বাগানবাড়িতে বসবাস করতো। সে সুইপারের কাজ করতো।
জানা গেছে, স্থানীয় লোকজন সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পৌর কাউন্সিলরকে খবর দেয়। খবর পেয়ে কাউন্সিলর এনাম খাদেম ঘটনাস্থলে এসে পুলিশকে জানায়।
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে তার নাম প্রদীপ বলে জানা গেছে। তবে তার আঙ্গুলের ছাপের মাধ্যমে তার নাম ঠিকানা সংগ্রহ করব। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments