উজিরপুর প্রতিনিধি: আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার উজিরপুরস্থ নিজবাড়ীতে ৩ জুলাই বিকেল আড়াইটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মরহুমের মরদেহ আমেরিকার ফ্লোরিডা থেকে ঢাকা বিমানবন্দর হয়ে উজিরপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। কবির হাসান মৃধাকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে দুপুরের আগেই তার বাড়িতে ভিড় জমান হাজারো মানুষ। স্বজনদের আহাজারি আর উপস্থিত মানুষের অশ্রুসিক্ত পরিবেশে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা-পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, কবির হাসান মৃধা সুদূর প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে থাকত দেশের মানুষের কাছে। তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে গেছেন। তার এই অকাল প্রয়াণ উজিরপুর তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মতো একজন দানবীর, শিক্ষানুরাগী ও মানবিক মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হাসান মৃধা। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কবির হাসান মৃধা বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। এ ছাড়া তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
রাজনীতির পাশাপাশি সমাজ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এবং দক্ষিণ মোড়াকাঠী সূরাতুন নেছা ও মেছের উদ্দিন নূরানী ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজসেবক, দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে অত্যন্ত সমাদৃত ছিলেন। জানাজা শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments