বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীদের ওপর প্রথম দফায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হামলা হয়। সেখান থেকে শিক্ষার্থীরা সরে আসলে ৫টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে দ্বিতীয় দফা হামলা হয়। এ সময় স্থানীয়রা রামদাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। তারা নির্বিচারে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হন। আহত কয়েকজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
তারা আরো জানায়, সর্বশেষ সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসের আরো ভেতরে অবস্থান নিয়েছেন। অস্ত্র হাতে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে আছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, ঘোনাপাড়ায় মহাসড়ক অবরোধ করে রাখার সময় পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতি ছিল। তারা সরে যাওয়ার পর হামলা হয়। এ সময় যোগাযোগ করে উপাচার্য ড. একিউএম মাহবুব এবং প্রক্টর ড. রাজউর রহমানকে পাওয়া যায়নি। একটি সূত্র জানায় নিরাপদে তাদের একটি বাসায় সরিয়ে নেয়া হয়েছে। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ক্যম্পাসেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ উপস্থিত নেই। পুলিশকে দেখা যায়নি।
হামলার ঘটনা বিষয়ে পুলিশের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments