কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জলাশয়ের পানিতে ডুবে ফাহিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ঘটনা ঘটেছে। মৃত শিশু ওই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও স্বজনরা জানান, সে বাড়ির সামনে এলাকার শিশুদের সাথে খেলা করতে ছিল। এসময় তার স্বজনরা গৃহস্থালি কাজে ঘরের মধ্যে গেলে সে সবার অগোচরে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর জলাশয়ের পাশে গেলে তাকে ভাসমান দেখতে পায়। তাৎÿনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে তার স্বজনরা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments