স্টাফ রিেপার্ট: রবিনটেক্স গার্মেন্টস কর্তৃপক্ষের শ্রমিক ইউনিয়ন নির্মূল করার ইচ্ছা বাস্তবায়নে প্রশাসনের সহযোগি ভুমিকার প্রতিবাদ, শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মতো কালো আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক নেতা সেলিম মাহমুদ ও রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং সরকারী নির্দেশনা ও শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের উপর নিপিড়ন চালিয়ে অসৎ শ্রম আচরণের চর্চা ও শ্রম অসন্তোষ সৃষ্টির জন্য প্রকৃত দায়ি রবিনটেক্স কর্তৃপক্ষ'র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৮ এপ্রিল ২০২০, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কওে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, শাহজাহান তালুকদার, সহ-সম্পাদক নবকুমার কর্মকার, ইমাম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, অর্থ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, কৃষি শ্রমিক সম্পাদক সাইফুজ্জামান টুটুল, নির্বাহী সদস্য আবু জাফর, আফজাল হোসেন, রাহাত আহমেদ, এস এম কাদির প্রমুখ। সংহতি জানিয়েছেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments