ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৮ জুলাই সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল ঢাক-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা ও ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে বের করে দেয়া এবং আজ বিরোধী দল বিএনপির পদযাত্রায় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে উভয় ঘটনায় সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, খোদ রাজধানী ঢাকা শহরের কেন্দ্রে সরকার-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এর নাকের ডগায় নির্বাচনে প্রার্থীর উপরে ও এজেন্টদের উপর এধনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে দলীয় সরকার তথা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভব নাই। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় নির্বাচনের প্রতি জনগণের আর কোন আস্থা যে নাই নির্বাচনে ভোটারের নগণ্য উপস্থিতি এর প্রমাণ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments