ঢাকা-৫ আসনে জামায়াত এমপি প্রার্থীর প্রতিশ্রুতি
ডেস্ক রিপোর্ট: নদী দূষন প্রতিরোধ-খেলার মাঠ, একটি উন্নত মানের সরকারি হাসপাতাল-বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ-পরিবহনে নৈরাজ্য এবং ফুটপাতে দলীয় পরিচয়ে চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে নতুন কিছু উপহার দিবো। মাদকমুক্ত সমাজ গঠনে তরুনদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এককথায় বলতে গেলে এই এলাকার জনদুর্ভোগ নিরসন সহ নাগরিকদের পাশে থেকে শতভাগ অধিকার নিশ্চিত করা হবে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে ডেমরার স্টাফ কোয়াটারে একটি চাইনিজ পার্টি সেন্টারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এক মতবিনিময় সভা এসব কথা বলেন।
মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসন থেকে আমি নির্বাচিত হলে নাগরিকদের কল্যাণে শতভাগ কাজ করবো ইনশাল্লাহ। এ আসনের বাসিন্দাদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমরা প্রতি আসনে কাজ শুরু করে দিয়েছি। বিশেষ করে ঢাকা-৫ আসন এলাকায় অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়ন সহ ওয়ার্ড ভিত্তিক সকল উন্নয়ন করা হবে। আর সুশৃংখল সমাজ ব্যবস্থায় সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক প্রতিরোধসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নানা কারণে ঢাকা-৫ নির্বাচনী এলাকা গুরুত্ব বহন করে। কারণ ডেমরার পাশে নারায়নগঞ্জ জেলা এবং পূর্ব-উত্তরাচঞ্চলের একমাত্র প্রবেশপথ হচ্ছে ডেমরা। অপরদিকে দক্ষিনাঞ্চলের প্রবেশধার হচ্ছে যাত্রাবাড়ী। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ঢাকা-৫ নির্বাচনী এলাকা অবহেলিত। এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় ও খেলার মাঠ-উন্নতমানের হাসপাতাল নেই। আমি এমপি নির্বাচিত হলে সবার আগে উল্লেখিত তিনটি প্রতিষ্ঠান বাস্তবায়নে অগ্রাধিকার পাবে। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। নদী দূষন ঠেকানো পরিকল্পনা আমার আছে। একইসঙ্গে পরিবহনে নৈরাজ্য ঠেকানো হবে। বিশেষ করে ঢাকা-৫ আসনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি নিদ্দিষ্ট স্থানে পরিকল্পনা অনুযায়ী বসার ব্যবস্থা করা হবে।
মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ নির্বাচনী এলাকার পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মির্জা হেলাল, জামায়াতে ইসলামীর ডেমরা মধ্য থানা সেক্রেটারি হাসান মুহাম্মদ শিভলী, অর্থ সম্পাদক মোঃ শরিফ হোসেন, ডিএসএসির ৬৮ নং ওয়ার্ডের পূর্ব সভাপতি রহমত উল্লাহ,সারুলিয়া বাজার শাখার সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনসা করেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কালের কন্ঠের মো. আসাদুজ্জামান নূর, এটিএন নিউজের হাসান মজুমদার বাবলু, জি টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান হান্নান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রাইম রিপোর্টার নাহিদ কামাল, নিউজ ২৪ এর ডেমরা ও রুপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভি ডেমরা প্রতিনিধি মো. শহীদুল্লাহ গাজী, বিজয় টিভির শরিফ আহমেদ লিটন, দৈনিক জনকণ্ঠের মো. আসাদুল্লাহ প্রধান, কাল বেলার নুর আলম ভূঁইয়া আমার দেশ পত্রিকার মো. হারুন-অর-রশিদ, আমাদের সময়ের মো. মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদ এর মো. বশির আহমেদ, প্রভাতের মোঃ হাবিবুর রহমান সহ ডেমরা ও আশপাশের এলাকার স্থানীয় সাংবাদিকবৃন্দরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments