বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি!!: জামালপুরের সরিষাবাড়ির ১৫টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার, উচ্চগ্রাম ও বনগ্রামসহ তিনটি গ্রামের নারী-পুরুষ জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টার জামাতে ইমামতি করেন মাওলানা আজিম উদ্দিন মাস্টার।
এ ব্যাপারে দক্ষিণ বলারদিয়ার গ্রামের ঈদগা মাঠের ঈমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা ঈদুল ফিতর উদযাপন করি। সরিষাবাড়ি উপজেলার ১৫টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান আমাদের সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে থাকেন।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments