বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ সব ধরনের জালিয়াতি, অসদুপায় অবলম্বন ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোন ধরনের জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স নীতি’ অব্যাহত রাখবে। আজ ২৯ সেপ্টেম্বর বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরে তিনি বক্তব্য রাখছিলেন।
উল্লেখ্য, আগামী ০১ অক্টোবর শুক্রবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
নতুন এই প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাদের ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে ভর্তিকৃতদের ভর্তিও বাতিল করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জীবনের যে কোন পর্যায়ে জালিয়াতি ধরা পড়লে ছাত্রত্ব/সনদ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন রোধে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। কোথাও কোন অপতৎপরতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও ডিজিটাল জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পনś করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানান।
এবছর ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ০১ অক্টোবর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০২ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর ক-ইউনিটে ১,৮১৫টি আসনের বিপরীতে ১,১৭,৯৫৭জন, খ-ইউনিটে ২,৩৭৮ টি আসনের বিপরীতে ৪৭,৬৩২জন, গ-ইউনিটে ১,২৫০টি আসনের বিপরীতে ২৭,৩৭৪জন, ঘ-ইউনিটে ১,৫৭০টি আসনের বিপরীতে ১,১৫,৮৮১জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৫,৪৯৬জন শিক্ষার্থী আবেদন করেছে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments