আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার দ্বীপ জাভাতে ভূমিকম্পে ১৬২ জন নিহত হয়েছে। ভূমিকম্পে কয়েক শত লোক আহত হয়েছে এবং ধসে পড়া ভবনে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভূস্তরের অগভীর ৫.৬-মাত্রার ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল ইন্দোনেশিয়ার সর্বাধিক জনবহুল প্রদেশ পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে, যেখানে নিহতদের বেশীরভাগ ভবন ও ভূমিধসে মারা গেছে এবং সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।
চূর্ণবিচূর্ণ বিল্ডিং থেকে মৃতদেহগুলো বের করে আনার সাথে সাথে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার দিকে জোর দেয়া হয়। ভূমিকম্পের কারণে শহরের রাস্তাগুলোতে বিক্ষিপ্ত প্রতিরন্ধকতার কারণে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এমন এলাকায় ধ্বংসাবশেষের নীচে এখনও বেঁচে থাকা লোকদের উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে।
কয়েক ডজন উদ্ধারকারীদের মধ্যে একজন, ৩৪ বছর বয়সী ডিমাস রেভিয়ানস্যাহ বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের স্তুপ ভেঙ্গে বেসামরিক নাগরিকদের আটকে থাকা জায়গায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন ‘গতকাল থেকে আমি মোটেও ঘুমাইনি। তবে আমাকে অবশ্যই উদ্ধার কাজ চালিয়ে যেতে হবে। কারণ এমন লোক এখনো রয়েছে যাদের খুঁজে পাওয়া যায়নি।’
স্থানীয় সামরিক প্রধান রুডি সালাদিন এএফপিকে বলেছেন, ‘আজ আমাদের ফোকাস হল ভূমিধসে চাপা পড়া ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়া।’
‘এখনও আরও কিছু লোক উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা, বা বিএনপিবি বলেছে, সোমবার অন্ধকার নেমে আসায় অন্তত ২৫ জন এখনও সিয়ানজুরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।
নিহতদের মধ্যে কয়েকজন ইসলামিক বোর্ডিং স্কুলের ছাত্র এবং অন্যরা তাদের বাড়িতে ছাদ এবং দেয়াল ধসে পড়ে মারা গেছে।
১৪ বছর বয়সী ছাত্র এপ্রিজাল মুলিয়াদি এএফপিকে বলেন, ‘কক্ষটি ধসে পড়ে এবং আমার পা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায়। সবকিছু দ্রুত ঘটেছিল।’
তিনি বলেন, তার বন্ধু জুলফিকার তাকে নিরাপদে টেনে নিয়ে গিয়েছিল, যে পরে ধ্বংসস্তুপের নিচে আটকে মারা গিয়েছে।
তিনি বলেন, ‘আমি তাকে এভাবে দেখে বিধ্বস্ত হয়েছিলাম, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি।’
বৃহত্তর গ্রামীণ, পার্বত্য অঞ্চলের কিছু অংশে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার অনুসন্ধান অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠে।
মঙ্গলবার সকাল নাগাদ, রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি পিএলএন সিয়াঞ্জুরের ৮৯ শতাংশ বিদ্যুৎ পুনরুদ্ধার করেছে।
পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, ৩০০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং ১৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments