রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নে বাবা চেয়ারম্যান এবং চার ভাই-বোন মেম্বার প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে লড়াই করছেন। বাবা আবদুর রশীদ মোল্লা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।
আবদুর রশীদ মোল্লার সঙ্গে নির্বাচনের অংশ নিচ্ছেন তার চার সন্তান। এদের মধ্যে দুই মেয়ে সংরক্ষিত নারী সদস্য পদে এবং দুই ছেলে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আবার একই ওয়ার্ডের প্রার্থী অর্থাৎ একে অপরের প্রতিদ্বন্দ্বী।
৪ নম্বর ওয়ার্ডের রাজ্জাক হোসেন, রিয়াজ হোসেনসহ কয়েক জন ভোটার জানান, এ ওয়ার্ডে দুই ভাই জাকির ও দিদার মেম্বার পদে লড়ছেন। পাল্লা দিয়ে দুই জনই ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তাদের বাবা চেয়ারম্যান প্রার্থী। তিনিও নিজের জন্য ভোট চেয়ে মানুষের কাছে ছুটে যাচ্ছেন।
মেম্বার প্রার্থী জাকির হোসেন মোল্লা বলেন, জনগণ আমার পাশে আছে। মাঠে বিপুল সাড়া পেয়েছি। সুষ্ঠু ভোট হলে মেম্বার নির্বাচিত হবো।
তার আপন ভাই অপর প্রার্থী দিদার হোসেন মোল্লা বলেন, ভোট দেওয়ার মালিক জনগণ। তাদের পরামর্শেই আমি নির্বাচনে নেমেছি।
ছেলে-মেয়েদের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রশিদ মোল্লা বলেন, জনগণের সেবার জন্য তারা ভোটের মাঠে নেমেছে। জনপ্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণিত করে তারা জনগণের সেবা করতে চেয়েছে। নির্বাচন এর অন্যতম মাধ্যম। আমি তাদের উদ্যোগকে সমর্থন করেছি।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments