জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'শিক্ষা সমাপনী' উৎসব আয়োজনের নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন দোকানগুলো থেকে অর্ধলক্ষ টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে। তবে চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করেছেন 'শিক্ষা সমাপনী' উৎসবের আয়োজকরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের চারটি খাবার হোটেল থেকে ২০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। এছাড়া মুদি ও লাইব্রেরীসহ অন্য ২৬টি দোকান থেকে ২৬ হাজার টাকা এবং চায়ের দোকান ও ভাসমান অন্য দোকান থেকে ৫০০ টাকা করে প্রায় ১০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। এক চায়ের দোকানদার অন্য দোকানদারদের কাছ থেকে টাকা তুলে শিক্ষার্থীদের দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, 'প্রতিবছরই 'শিক্ষা সমাপনী' অনুষ্ঠানের নামে টাকা তোলা হয়। অন্যবার আমরা খুশি হয়ে যা দিতাম, তাই নিতো। তবে এবার জোরপূর্বক এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া খাবার হোটেল থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে শুনেছি।'
কারা টাকা নিয়ে গেছে- এমন প্রশ্নের জবাবে তিনি শিক্ষার্থীদের নাম বলতে রাজি হননি। তবে তিনি বলেন, 'যারা টাকা নিতে আসছিলো, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্র।'
এ বিষয়ে কেন্দ্রীয় জামে মসজিদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন বলেন, 'র্যাগের জন্য প্রতিবছরই টাকা দেই, এবারও 'শিক্ষা সমাপনী'র নামে টাকা নিয়ে গেছে। তবে শুনেছি, এ বছর দোকানদারদের বেশি চাপ প্রয়োগ করা হয়েছে।'
'শিক্ষা সমাপনী' উৎসবের আয়োজকরা এসে টাকা নিয়েছি কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, 'শিক্ষা সমাপনী উৎসবের নাম বলেই টাকা নিয়েছে।'
তবে অভিযোগ অস্বীকার করে 'শিক্ষা সমাপনী' উৎসবের কোষাধ্যক্ষ তানজিলুল ইসলাম বলেন, 'শিক্ষা সমাপনী' উৎসব আয়োজন উপলক্ষে আমরা ডেইরি গেইটের দোকানদার থেকে কোন টাকা তুলিনি। এছাড়া কে বা কারা টাকা তুলেছে- তা জানি না। আমরা খোঁজ নিয়ে দেখবো, আমাদের নামে কেউ টাকা তুললে ব্যবস্থা নিবো।'
'শিক্ষা সমাপনী' উৎসবের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রীতম বলেন, 'ডেইরি গেইট থেকে 'শিক্ষা সমাপনী' উৎসব উপলক্ষে কোন টাকা নেওয়া হয়নি। তবে আমাদের নামে কে বা কারা টাকা নিয়েছে, তাদের খুঁজছি। কারণ তারা আমাদের শিক্ষা সমাপনীর নামে টাকা নিয়ে অনুষ্ঠানকে বিতর্কিত করেছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই।'
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments