স্টাফ রিপোটার: বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে, একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী যে কোন অপশক্তি মোকাবেলায় শুধু তাত্ত্বিক লড়াই নয়, প্রয়োজনে মাঠে নেমে কর্মসূচীভিত্তিক লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বঙ্গবন্ধু পরিষদ। আজ বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডা এস এ মালেকের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত স্মৃতিতর্পণ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন ডা এস এ মালেক, যিনি জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমান বলেন, বিদেশী তৎপরতা ও এদেশীয় চক্রান্ত সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে আমরা এক সংকটময় সময় পার করছি। যেখানে বঙ্গবন্ধুকন্যা-জননেত্রী শেখ হাসিনা একাই লড়ে যাচ্ছেন, একাই কথা বলছেন, আমরা বাকিরা শুধু তাঁর উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছি। অথচ এখন নিজেদের আত্মজিজ্ঞাসার সময়। তাই বঙ্গবন্ধু পরিষদকে শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক কাজে যুক্ত হতে হবে, প্রয়োজনে মাঠে নেমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের প্রতি ও শেখ হাসিনার সরকারের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলেই ডা এস এ মালেকের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করা হবে।
সভাপতির (ভারপ্রাপ্ত) বক্তব্যে অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডা এস এ মালেক ছিলেন একজন বহুমাত্রিক মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় নিষ্ঠাবান ছিলেন, যার সততা ও আদর্শবাদিতা ছিল অনন্য। যিনি একইসাথে ক্ষমতার কেন্দ্রে এবং বাইরে থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাজীবন কাজ করে গেছেন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় স্মৃতিতর্পণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড এ জে এম শফিউল আলম ভুঁইয়া, সমাজতত্ত্ববিদ ও গবেষক ড খন্দকার সাখাওয়াত আলী, বিশিষ্ট চিকিৎসক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডা শেখ আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট চিকিৎসক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডা শেখ আবদুল্লাহ আল মামুন ও অর্থনীতি-বিশ্লেষক ও বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ড লিয়াকত হোসেন মোড়ল।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments