মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে খোদেজা বেগম(৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের একটি বিলের মধ্যে কচুরিপানার নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর বাবার বাড়ী উপজেলার নুরপুর গ্রামে। উপজেলার ধর্মদী গ্রামে তার বিবাহ হয়। তার দুটি সন্তান রয়েছে।
তার স্বজনেরা জানান,বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রথমে ওই নারীকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় সনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক বিলের মধ্যে ঘাস কাটতে গেলে কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে স্বজনদের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments