স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ওসি আসাদুজ্জামান জানান, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিতে পলাশের মাথায় দুটি গুলি লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশ পশ্চিম রামপুরা এলাকার ইউনুস খানের ছেলে। তিনি হাতিরঝিল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments