ফরিদপুর অফিস: দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, যা দৃশ্যমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন সম্ভব হতো না।
সোমবার ফরিদপুর-১ সংসদীয় আসনের তিন উপজেলা মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় দিনভর বিভিন্ন কর্মীসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মধুখালী উপজেলার মাঝকান্দি, নড়িখালী বাজার, জাহাপুর বাজার, বোয়ালমারী উপজেলার মজুরদিয়া বাজার, রূপাপাত বাজার, মালিখালী বাজার, পৌরসভার সুতাশী অটোরাইস মিল এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক করেন দোলন।
সভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে দোলন বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে হবে। তাহলে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আরিফুর রহমান দোলন বেশ কিছুদিন ধরে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় বিরামহীনভাবে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা চালিয়ে আসছেন।
গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠকে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবিব হাসান শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রেজাউল করিম, মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সম্পাদক সুজিত বসু, জাহাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জাহাপুর ইউনিয়ন আওয়ামী নেতা মো. আসাদুজ্জামান, জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ, জাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাহেব আলী, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম, বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল আহাদ, সাতৈর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকলীগ নেতা আবুল হাসান মোল্লা, পল্লী চিকিৎসক সাখাওয়াত হোসেন, সাতৈর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ, সাতৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, রূপাপাত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আবু জাফর, ৮ নং ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন, কালীনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস, রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. পাঞ্জু সরদার, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রানা, বুড়াইছ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মো. মনিরুজ্জামান প্রমুখ।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments