স্টাফ রিপোর্টার।। "নতুন প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশের কাণ্ডারী"-এ প্রত্যাশায় সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় সেই বাংলাদেশের এবং যুগোপযোগী বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানালেন উইলস অধ্যক্ষ আ ন ম শামসুল আলম। আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচীব বাংলা মাধ্যম প্রভাতী শাখার শাখা প্রধান উত্তম কুমার হাজরা। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংলিশ ভার্সন দিবা শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন। বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন দিবাশাখার সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক দাউদ ইকবাল ও সহকারী শিক্ষক মনিকা মণ্ডল। পরে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments