বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন। আজ ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার দুই ধাপে মোট ১৮টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
ছাত্রসংঠনের নেতারা বৈঠকে অংশগ্রহণ করে নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত নানা বিষয়ে মতামত প্রদান করেন। তারা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো নিয়ে পরামর্শ প্রদান করেন। রিটার্নিং কর্মকর্তারা তাদের সুপারিশসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments