ডেস্ক রিপোর্ট: কিছু দেশ প্রথমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সস। তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে কিছু দেশে স্বার্থ রয়েছে এবং সেটি হচ্ছে অস্ত্র বিক্রি এবং অস্ত্র ব্যবসা। খবর আমাদের সময় ডট কম।
ফ্রান্সের মার্সেই নগরী থেকে ভ্যাটিক্যানে ফেরার পথে মিানে একজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা করেছেন তা সফল না হওয়ায় হতাশ কিনা- এমর এক প্রশ্নের জবাবে পোপ ফ্রানিস্স এ মন্তব্য করেন।
তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা হিসেবে ইতালির কার্ডিয়ল ম্যাত্তিও জুপ্পিকে নিজের প্রতিনিধি হিসেবে কিয়েভ, মস্কো, ওয়াশিংটন ও বেইজিংয়ে পাঠিয়েছেন। পোপ ফ্রান্সিস ওই সাংবাদিককে বলেন, তিনি কিছুটা হতাশ হয়েেছেনই।
এরপর তিনি অস্ত্র ব্যবসা, সামরিক শিল্প এবং যুদ্ধ সম্পর্কে ঢালাও বক্তব্য দিতে শুরু করেন।পোপ বলেন, আমাদরে বিষয়টি খেলার বস্তু বানানো উচিত নয়।আমাদরে উচিত তাদেরকে সমস্যার সমাধান করতে সাহায্যে করা। আমি এখন দেখছি কিছু দেশ পিছু হটে যাচ্ছে এবং ইউক্রেনকে আর অস্ত্র দিতে চাচ্ছে না।
পোপের এ বক্তব্যের ব্যাখা দিয়েছেন ভ্যাটিক্যানের মুখপাত্র ম্যাত্তিও বরুনি। তিনি দাবি করেছেন, পোপ তার বক্তব্যের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া উচিৎ নাকি বন্ধ করা উচিৎ সে সম্পর্কে কোন অবস্থান গ্রহণ করেননি।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments