আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৮ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ প্রধান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার এর সঙ্গে ‘গঠনমুলক বৈঠক’ করবেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তাকে স্বাগত জানাবেন।
এ ছাড়া ইউক্রেনীয়দের মানবিক সহায়তার বিষয়ে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
এদিকে এর আগের রিপোর্টে বলা হয়েছে, গুতেরেস ২৬ এপ্রিল মস্কো সফরে যাচ্ছেন। তিনি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন।
উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব এর আগে দুদেশের প্রেসিডেন্টের কাছে স্ব স্ব দেশের রাজধানীতে বৈঠকে বসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments