আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেডিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ নিন্দা জানান।
ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর নৃশংস সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা হামলা ও লুটপাটের স্বীকার হয়েছে।
তিনি আরও লিখেন, আমি নেতৃত্বে থাকলে এ ধরনের ঘটনা কখনই ঘটতে পারত না।কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রের হিন্দুদের উপেক্ষা করে যাচ্ছেন।ইসরাইল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করব, যাতে চরম বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করতে না পারে। আমার প্রশাসনের অধীনে , আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করব।
কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি লিখেছেন, অতিরিক্ত নায়ন্ত্রণ ও উচ্চ করের কারনে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। আমি কর হ্রাস করছি, নিয়ন্ত্রণ কমিয়েছি, আমেরিকার জ্বালানির উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটিকে আরও বড় ও শক্তিশালী করে আবারও সেই অবস্থানে নিয়ে যাব এবং আমেরিকাকে মহান করব।
তিনি একই পোস্টে হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments