আনিছ আহমেদ শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২৪বোতল ভারতীয় মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৩অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর বাজারের সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকার কালা গাজির ছেলে মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী(৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া(২০) এবং চাঁন মিয়ার ছেলে আয়নাল হক(৩০)।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী সহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়ীতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে।
খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের থাকা সঙ্গে থাকা দুটি ব্যাগে
২৪বোতল ভারতীয় মদ সহ তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৯৬হাজার টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত মিষ্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments