নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে।
স্থানীয়রা জানায়, ঢাকা হইতে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে গেলে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের পরিবারকে ভোরে জানানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments