বোরহান উদ্দিন রব্বানী, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে আজ টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর পক্ষে অধ্যাপক মাসাহিকো তোগাওয়া (Prof. TOGAWA, Masahiko) স্বাক্ষর করেন।
১৭ ই আগস্ট বৃহস্পতিবার সকাল দশটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসউদ ইমরান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রঞ্জন সাহা পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষক-শিক্ষার্থীগণ দ্বি- পাক্ষিক শিক্ষা, গবেষণা-প্রকাশনা এবং সেমিনার ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ বিষয়ে সামাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, আমাদের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে আমরা একসাথে কাজ করার জন্য চুক্তিটি সম্পন্ন করি। এতে করে আমাদের শিক্ষার্থীরা সেমিনারের মাধ্যমে টোকিও ইউনিভার্সিটির সাথে কাজ করতে পারবে। এ নিয়ে আমাদের একটি দীর্ঘ পরিকল্পনা আছে। আমরা ধীরে ধীরে তা বাস্তবায় করবো। আর চুক্তির মাধমে সমাজ বিজ্ঞান অনুষদের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কাজ করতে পারবে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments