আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে সোমবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। এ ঘটনায় বিমানে থাকা আটজন আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং তা মোজাভে মরুভূমির মাটিতে আছড়ে পড়ে। ওয়াশিংটন এক্সামিনার এক প্রতিবেদনে এখবর জানিয়েছেন।
এডওয়ার্ডস বিমান ঘাঁটির ৪১২তম টেস্ট উইংয়ের ডেপুটি কমান্ডার কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আটজন মহান আমেরিকানকে হারালাম। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী দুর্ঘটনাটি “আনসারভাইভেবল” ছিল’। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারকে জানানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমান বাহিনী।
বিমানটি একটি রুটিন টেস্ট মিশনে ছিল। কর্নেল হেইস জানান, বিমানটি রাডার আধুনিকীকরণ কর্মসূচির পরীক্ষায় অংশ নিচ্ছিল। বিমানে মিশ্র ক্রু ছিলেন— সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মী ও ঠিকাদার। বোয়িং কোম্পানি নিশ্চিত করেছে, নিহত আটজনের মধ্যে তাদের দুজন কর্মী ছিলেন।
দুর্ঘটনার পরপরই ঘাঁটির রানওয়েতে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আকাশ থেকে তোলা ভিডিও ফুটেজে ফুটবল মাঠের চেয়েও বড় এলাকাজুড়ে পোড়া মরুভূমি দেখা গেছে। তবে দূর থেকে বড় কোনো ধ্বংসাবশেষ চোখে পড়েনি। কর্মকর্তারা জানান, বিমানটি কার্যত ‘বাষ্পীভূত’ হয়ে গেছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক তদন্ত রিপোর্ট পেতে ৩০ দিন ও পূর্ণাঙ্গ তদন্তে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্নেল হেইস। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার ও মঙ্গলবার এডওয়ার্ডস ঘাঁটির সব ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে।
বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো সক্রিয় বোমারু বিমান। ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়ে এটি। পরমাণু ও প্রচলিত উভয় ধরনের বোমা বহনে সক্ষম আট ইঞ্জিনের এই বিমান সাধারণত পাঁচজন ক্রু নিয়ে চলে। তবে টেস্ট ফ্লাইটে অতিরিক্ত টেকনিশিয়ান বা জাম্প সিটে আরও লোক থাকতে পারে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে ৭৬টি বি-৫২এইচ সক্রিয় আছে। ২০০৮ সালের পর এটিই বি-৫২ এর প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।
এডওয়ার্ডস বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম টেস্ট ফ্লাইট কেন্দ্র। ১৯৪৭ সালে চাক ইয়েগার এখানেই শব্দের চেয়ে দ্রুতগতির প্রথম ফ্লাইট করেছিলেন। ঘাঁটিটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬১ কিলোমিটার উত্তরে মোজাভে মরুভূমিতে অবস্থিত।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ট্রয় ই. মেইঙ্ক, হাউস স্পিকার মাইক জনসন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে মঙ্গলবার ১৬ জুন সকালে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং ইন্দোনেশিয়ার ভূ-পদার্থব ...
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি বড় শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় সারাদেশে অন্তত ১১ জন নিহত এবং ৫৩ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে ঐতিহাসিক ‘শান্তি চুক্তি’ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই চুক্তির আওতায় সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ, হরমুজ প্রণালি ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ অবসানের চুক্তি আজ রবিবার সই হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ...
সব মন্তব্য
No Comments