স্টাফ রিপোর্টার: সারাদেশে একদিনে ৮ হাজার ৩ শত ৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনে ৮ হাজার ১ শত ৫টি এবং পৌরসভাসমূহে ২ শত ৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত মনিটরিং টিম, সব সিটি কর্পোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ ২ হাজার ৭ শত ১০ জন মশককর্মী কাজ করেছে।
স্থানীয় সরকার বিভাগ হতে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ড্রাম ভাঙা পাত্র, নির্মাণাধীন ভবন, ফুলের টব ও লিফটের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি কর্পোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি-সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে। আজ সারাদেশে৪৩টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি, গাজীপুর সিটি কর্পোরেশনে ২টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৯টি।
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু-সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে এসএমএস সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। খুদে বার্তাটি হলো:‘নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। সহজ উপায়ে কেরোসিন, জমা পানিতে ঢেলে দিন’।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments