ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক স্থানে তারা বজ্রাঘাতের শিকার হন। দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দু’জন তিতাস নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
বরিশাল অফিস: বরিশাল জেলার উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান লিখন গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
সব মন্তব্য
No Comments