আবেদন ১২ নভেম্বর থেকে
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগামী বছরের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সভায় প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ জানুয়ারি বি ইউনিট, ৯ জানুয়ারি সি ইউনিট এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে ভর্তি উপ-কমিটি প্রাথমিক আবেদন, ইউনিটভিত্তিক পরীক্ষা এবং কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আবেদনকারীদের যোগ্যতা, আবেদন ফি, আসনসংখ্যা, ভর্তি পরীক্ষার মানবণ্টন, প্রশ্নের ধরন ও অন্যান্য শর্তাবলি চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে একাধিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সমন্বয়, নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, জনসংযোগ দপ্তর প্রফেসর এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
সব মন্তব্য
No Comments