স্টাফ রিপোর্টার: ভারী বর্ষণ, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরো জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির কারণে ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে দেশের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বন্যা ও দুর্যোগের কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। এসব পরীক্ষার্থীর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করবে। তিনি আরো বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়েও সংসদে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্ন প্রণয়নে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির কারণে সব পরীক্ষার্থীকে ওই দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
স্টাফ রিপোর্টার: বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। মঙ্গলবার ১ ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচা ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসস ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল ...
সব মন্তব্য
No Comments