স্টাফ রিপোটারঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন। তিনি বলেন, দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন–যা অত্যন্ত আশাব্যঞ্জক।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে নেপালে 'লবুচে' পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্রমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন। ড. মোমেন ফুল দিয়ে জয়নাবকে শুভেচ্ছা জানান। এসময় জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।
পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, লবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের সকল নারীকে প্রেরণা যোগাবে। তিনি আগামীতে জয়নাবের আরো সাফল্য প্রত্যাশা করেন এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর বাংলাদেশি প্রথম নারী হিসেবে জয়নাব বিনতে হোসেন শান্তু নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার ‘লবুচে’ পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments